1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সোনামসজিদ বন্দর দিয়ে এল ১২'শ মেট্রিক টন পেঁয়াজ  - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

সোনামসজিদ বন্দর দিয়ে এল ১২’শ মেট্রিক টন পেঁয়াজ 

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ছয়দিনে ১ হাজার ২’শ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।

তিনি জানান, গত ৯ মে ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার পর্যন্ত বেশ কয়েকটি ভারতীয় ট্রাকযোগে ১ হাজার ২’শ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর ও আমদানিকারক সূত্রে জানা গেছে, ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এরপর গত ৫ মে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন আমদানিকারকরা। ফলে গত ৯ তারিখ থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেছেন অনেক আমদানিকারক। পর্যায়ক্রমে আরও আসবে পেঁয়াজ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST