1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সেনাবাহিনীর সংবর্ধনায় সিক্ত সাবিনা-সানজিদারা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সেনাবাহিনীর সংবর্ধনায় সিক্ত সাবিনা-সানজিদারা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক 

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ফুটবলাদের হাতে আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়। সাবিনা-কৃষ্ণাদের পাশাপাশি উপহার দেওয়া হয়েছে তাদের অভিভাবকদেরও।

মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্টে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন সাফজয়ী নারী দলকে সেনাবাহিনীর পক্ষ থেকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার ও প্রত্যকে একটি ট্রফি ও ট্যাকসুট দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সাফ নারী চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

সাফজয়ী নারী ফুটবল দলের প্রতি সদস্যকে সাড়ে ৩ লাখ টাকা, হেড কোচ গোলাম রাব্বানী ছোটনকে ২ লাখ টাকা, সহকারী কোচ ও অন্যান্য কোচিং স্টাফকে ১ লাখ টাকা, শ্রেষ্ঠ খেলোয়ার ও সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুনকে সাড়ে ৩ লাখ টাকা, শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমাকে ২ লাখ টাকা এবং ফাইনালে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা রানী সরকারকে ২ লাখ টাকা পুরস্কার প্রদান করে সেনাবাহিনী।

এদিকে আজ বুধবার নারী দলকে সংবর্ধনা দেবে রূপায়ণ গ্রুপ। বিকেল ৫টায় উত্তরার রূপায়ণ সিটিতে অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান। এ ছাড়া জাতিসংঘের ৭৭তম অধিবেশন থেকে ফিরে বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সপ্তাহে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী ফুটবল টুর্নামেন্ট জয় করেন সাবিনা-সানজিদারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST