1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সুরমায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সুরমায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালু বোঝাই নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন- জামালগঞ্জের নজাতপুর গ্রামের ঢুলা মিয়া (৫০), কুকরাপশি গ্রামের এনামুল (১৮) ও দিরাই থানার মুরাদপুর গ্রামের হেলাল মিয়া (২২)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাল্কহেড জব্দ ও চারজনকে আটক করেছে পুলিশ।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিন সন্ধ্যা ৭টার দিকে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ৬ যাত্রীর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও অপর তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST