1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জ তাড়াশে ২১৬ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ গ্রেফতার-২ - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

সিরাজগঞ্জ তাড়াশে ২১৬ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ গ্রেফতার-২

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

কায়েস কাওছার, সিরাজগঞ্জ প্রতিনিধিঃতাড়াশে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‍্যাব-১২ এর অভিযানিক দলের সদস্যরা।

১৭ মে (শুক্রবার)বেলা ১১ ঘটিকায় হাটিকুমরুলে র‍্যাব ১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন বলেন,র‍্যাব-১২, সদর কোম্পানি,সিরাজগঞ্জ এর আভিযানিক দল, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‍্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। চেকপোষ্ট চলাকালে ১৭ মে শুক্রবার ভোর ০৫.৫০ ঘটিকায় সিরাজগঞ্জের তাড়াশ থানার চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান,যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকার গ্রামের নুরুল মিয়ার ছেলে আল আমিন (২২) ও রাজাচাবি লতা গ্রামের ইসমাত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)কে আটক করা হয়।

এসময় মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিকভাবে আটকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST