1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইনস্ শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মো.আরিফুর রহমান মন্ডল,বিপিএম(বার),পিপিএম(বার) সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভা চলাকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কৃত করেন। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।এরপর বেলা ২ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অপরাধ সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করেন। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST