1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে র‌্যাব-১২এর অভিযানে ৩৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

সিরাজগঞ্জে র‌্যাব-১২এর অভিযানে ৩৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

কায়েস কাওছার সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোল চত্বরের উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বৃহস্পতিবার ভোর ৫ টায় একটি চাউল ভর্তি পিকআপ সংকেত দিয়ে থামিয়ে তিনজন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পিক-আপের ভিতরে চাউলের বস্তার নিচে ২ টি কার্টুনে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম,পিপিএম।

গ্রেফতারকৃত আসামিরা দিনাজপুর জেলার চিরির বন্দর থানার বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ার ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার মনোহর গঞ্জ থানার লক্ষনপুর গ্রামের রহিমের ছেলে নাইম ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চরদোয়াইল গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে স্বপন মোল্লা। গ্রেফতারকৃত আসামিদের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST