1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২১ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীদের মাঝে শ্রেষ্ঠ ও বিজয়ী পুরস্কার বিতরণ করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

উক্ত জাতীয় শিক্ষা সপ্তাহে সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) আলোকদিয়া ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ দুলাল হোসেন প্রধান অতিথির নিকট থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন বিজয়ীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যারা গড়বে এরাই সেই সোনার সন্তানেরা । তাদের প্রতি আমাদের শিক্ষকদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মেধা ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধা ভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST