1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে একরাতে ৫ দোকানে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে একরাতে ৫ দোকানে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬১৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার তালুকদার বাজারে একরাতে ৫ দোকানে চুরি। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। গ্রেফতার কৃত
তারা হলো, কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের খোরশেদ আলম (৪০) ও বগুড়ার ধুনট উপজেলার গোপাল নগর ইউনিয়নের শেউলিবাড়ি গ্রামের মিঠু (২৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকাসহ বেশ কিছু চুরি করা মালামাল।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ আগষ্ট গভীর রাতে ওই চোর চক্র ওই বাজারের ওমর ফারুকের ইলেকট্রিক্যাল, মোবাইল ও বিকাশের দোকান, বেল্লাল ও বাবুলের ২ টি মুদি দোকান, সোহেল রানার ষ্টুডিও দোকান ও ইউসুফ আলীর স্বর্ণালংকারের দোকানে চুরির ঘটনা ঘটে। এতে নগদ ৮৮ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৬৮ হাজার টাকার বিভিন্ন ধরণের মালামাল চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে ওমর ফারুক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করে। এ অভিযানে শুক্রবার রাতে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। পরে শনিবার ভোর রাতে ধুনটের
উল্লেখ গ্রামে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল, ১টি ট্যাব, ৫টি টর্চ লাইট, ইলেকট্রিক্যাল বিভিন্ন যন্ত্রপাতি, ৫ লিটার ডিজেল ও নগদ ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে ওই বাজারে চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে বলে এলাকা বাসী সূত্রে জানা যায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST