1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিডনিতে পরীক্ষা দিলেন ঋতুরা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিডনিতে পরীক্ষা দিলেন ঋতুরা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে প্রস্তুতির অংশ হিসেবে লাল-সবুজরা একটি রুদ্ধদ্বার প্রীতি ম্যাচ খেলেছে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে। ক্লাবের তিন নম্বর ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচ মূলত খেলোয়াড়দের বর্তমান অবস্থা যাচাই করতে খেলা হয়; যা ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও।

রুদ্ধদ্বার ম্যাচ হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলরক্ষক রুপনা চাকমা থেকে শুরু করে আক্রমণভাগের ঋতুপর্ণা চাকমা কিংবা শামসুন্নাহার—দলের প্রধান খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েছেন। কোচ পিটার বাটলারের জন্য এই ম্যাচ ছিল কৌশল ও দলের ভেতরের খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয় দেখে নেওয়ার ক্ষেত্র।
মাঠের এই লড়াইয়ের পর ফুটবলারদের শারীরিক ক্লান্তি দূর করতে এবং শরীর সতেজ রাখতে অনুশীলন শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। আজ মাঠে কোনো প্রথাগত অনুশীলন থাকছে না—পুরো দল ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে রিকভারি সেশনে অংশ নেবে। সুইমিংপুলে সময় কাটিয়ে খেলোয়াড়রা যেন মূল আসরের আগে চনমনে থাকতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ সেশনের ব্যবস্থা করা হয়েছে। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ নারী ফুটবলের আসর শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচে ৩ মার্চ চীনের মুখোমুখি হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST