1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ বার পড়া হয়েছে

শামীমা জান্নাত, ঢাকা থেকে 

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধান অতিথি হিসেবে তিনি এ সংবর্ধনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অধিনায়ক সাবিনা খাতুন।

এ সময় সাফজয়ী ২৩ জন ফুটবলার ও ১১ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মানা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ এবং প্রশিক্ষক ও কর্মকর্তাদের প্রত্যেককে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী সাফজয়ী নারী ফুটবলারদের আরও সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন।

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ফুটবল প্রদান করেন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সাফ উইমেনস টুর্নামেন্টে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালের বিপক্ষে ২৩ গোল করে। ফাইনালে একটি মাত্র গোল হজম করতে হয় রানার্সআপ নেপালের বিপক্ষে। সাফজয়ী তারকারা দেশে ফিরলে দেশের মানুষ তাদের উষ্ণ সংবর্ধনা দেয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST