1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাপাহারে পুকুরে ডুবে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

সাপাহারে পুকুরে ডুবে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মনিরুল ইসলাম ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ওমর আলী (১০) নামে এক ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থী ওমর আলী মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।

জানাগেছে, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ীতে বাবা মা না থাকায় সাড়ে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়ে যায় শিক্ষার্থী ওমর আলী।
তার মা বাড়ীতে ফিরে এসে দেখেন তার ছেলে নেই, মা ধারনা করেছেন ছেলে হয়তো স্কুলে গেছে, এই ভেবে নিশ্চিন্তে থাকেন।
অপরদিকে বেলা ১২ টার দিকে ওই পুকুরে একই গ্রামের তরিকুল মেম্বারের ছেলে জাহিদ গোসল করতে পানিতে নামে। এসময় তার পায় কিছু একটা বাঁধে।
সে পানিতে ডুব দিয়ে দেখতে পায় একটি লাশ পানির নিচে ডুবে আছে। এতে জাহিদ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুরের পানির গভীর হতে নিহত ওমর আলীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST