1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিম (বাবলু), বাংলাদেশ সাংবাদিক সংস্থা মহানগরের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রকি, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, খুন ও গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ না থাকলে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST