1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: বাঘায় বিভাগীয় কমিশনার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: বাঘায় বিভাগীয় কমিশনার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) জিএসএম জাফর উল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার আবদুল বাতেন বিপিএম-পিপিএম (বার) বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন, সকল ধর্ম মানবতার। এটি বাস্তবায়ন করছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে বাঘা উপজেলার নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় মন্দির ও আড়ানী কালিবাড়ি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন কালে তারাসহ বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুর জলিল ও জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ বিপিএম (বার)। তারা বলেন, অত্যান্ত শান্তি শৃংঙ্খলার মধ্য দিয়ে পুজা উৎযাপিত হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষ একসাথে চলতে চাই।

সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত চিলেন, রাজশাহীর সহকারি পুলিশ সুপার ইফতে খায়ের, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ জুয়েল আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিকার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রনজু, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় ৪৬টি পুজা মন্ডপে ১০ হাজার করে টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST