1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সন্তানদের সুশিক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

সন্তানদের সুশিক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার একটানা ১৫ বছরে যে উন্নয়ন করেছে, তা তালিকা করে শেষ করা যাবে না। সারা দেশের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় যে উন্নয়ন করেছেন তার মধ্যে বিশ্বে ৩২টি দেশে পারমানবিক বিদ্যাৎ কেন্দ্রের মধ্যে বাংলাদেশ একটি। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মনিগ্রাম দাখিল মাদ্রাসার ৪ তলা নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, কল্যাণকর কাজ করে সরকার মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। দেশের ও জনগণের উন্নয়নে কাজ করে আগামীতে দেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে চাই।

মাদ্রাসাটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার ১৮ বছর পর ২০২২ সালে এমপিওভুক্ত করা হয়েছে। একজন সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা দায়িত্ব একজন মায়ের। তবে প্রাথমিক বিদ্যালয় থেকে সুশিক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অনেক পিছিয়ে পড়েছিল। সমুদ্রের তলদেশ থেকে তুলে আনার মতো একটানা ১৫ বছরে উন্নয়ন কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে কিছু স্বার্থন্বেষী দল বাধাগ্রস্থ করার চেষ্টা করছে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাদ্রাসার সুপার তহুরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আ’লীগ নেতা উপাধক্ষ্য ওয়াহিদ সাদিক কবীর, মামুন হোসেন,আনোয়ার হোসেন মিল্টন, কামুরুজ্জামান নিপন,সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST