1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দুর্গাপুরের ড. আজিজুল ইসলাম - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দুর্গাপুরের ড. আজিজুল ইসলাম

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগীতায় কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজশাহীর ধরমপুর মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক ড. মোহা. আজিজুল ইসলাম।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজশাহী জেলা শিক্ষা অফিস কর্তৃক বাস্তবায়িত প্রতিযোগীতায় কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হন ড. আজিজুল ইসলাম।

জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সম্প্রতি সনদপত্র ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে ড. আজিজুল ইসলামকে। জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন ড. আজিজুল হকের হাতে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক উপস্থিত ছিলেন।

ড. আজিজুল ইসলাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালে ‘অজৈব রসায়ন তত্ত্বে’ এমফিল ও ২০২০ সালে ‘জৈব রসায়ন তত্ত্বে’ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষাজীবনে ড. আজিজুল ইসলাম ১৯৮৫ সালে এসএসসি, ১৯৮৯ সালে এইচএসসি, ১৯৯৪ সালে বিএসসি (অনার্স) ও ১৯৯৫ সালে এমএসসি (রসায়ন) ডিগ্রি অর্জন করে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

ড. আজিজুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়ায় ধরমপুর মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এই সম্মাননা অর্জনে এবং শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করায় কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ড. আজিজুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST