1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শেখ রাসেলের জন্মদিনে শিশুদের কেক খাওয়ালেন ডা. মনসুর রহমান এমপি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শেখ রাসেলের জন্মদিনে শিশুদের কেক খাওয়ালেন ডা. মনসুর রহমান এমপি

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২২ পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান। দুর্গাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র‍্যালী ও আলোচনা সভাতেও অংশ নেন সাংসদ ডা. মনসুর রহমান। পরে নিজহাতে কোমলমতি শিশুদের কেক কেটে খাওয়ান সাংসদ মনসুর।

মঙ্গলবার সকালে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে শিশুদের খাওয়ান সাংসদ মনসুর।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে পৃথক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংসদ ডা. মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

অন্যান্যদের মধ্যে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST