1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শীর্ষে থেকেই বিদায় নিলেন মুশফিক - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

শীর্ষে থেকেই বিদায় নিলেন মুশফিক

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

২৮ নভেম্বর ২০০৬, খুলনায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে মুশফিকুর রহিমের। যদিও মাত্র ২ রান করে সেই ম্যাচে বিদায় নিয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে তখন থেকে পাক্কা ১৬ বছরের এক যাত্রার শুরু।

যে যাত্রা থামল আজ (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসরের মধ্য দিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ক্রিকেটার ছিলেন সবচেয়ে পুরাতন খেলোয়াড়দের একজন। যিনি এই ফরম্যাটের ক্রিকেটে কাটিয়ে দিয়েছিলেন ১৫ বছর ২৭৭ দিন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিদিন খেলা ক্রিকেটার হিসেবেই এই ফরম্যাট থেকে বিদায় নিলেন মুশফিক। এই তালিকায় তার সঙ্গে প্রথম স্থানে যৌথভাবে আছেন সাকিব আল হাসানও।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে মুশফিকের সঙ্গে অভিষেক হয়েছিল সাকিবেরও। মুশফিক বিদায় নিলেও এই অলরাউন্ডার খেলে যাবেন এখনও। সাকিব তো রীতিমতো টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কও। ফলে টাইগার ক্রিকেটের এই পোস্টার বয় বর্তমানে এই রেকর্ডে এককভাবে শীর্ষে থাকবেন।

এই তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিকেটারের নাম দিনেশ কার্তিক (ভারত)। যিনি ১৫ বছর ২৭৩ দিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পথচলা থেমে যাবে এই ভারতীয়র জন্যও।

এই তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা ডোয়াইন ব্রাভো এবং ক্রিস গেইল ইতোমধ্যে অবসর নিয়ে ফেলেছেন। পঞ্চম স্থানে থাকা জিম্বাবুয়ের শন উইলিয়ামস অবশ্য খেলা চালিয়ে যাবেন আরও। ১৫ বছর ২৪৭ দিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা উইলিয়ামসের গেইল এবং ব্রাভোকে টপকানোর সুযোগ বেশ ভালোভাবেই আছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST