
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা, কৃষি ও ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল উপায়।”
এদিন দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন ইউএনও মো. আজাহার আলী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলায় ৭০ জাতের আম, ৩৫ জাতের খেজুর ও পেঁপেসহ বিভিন্ন ফল প্রদর্শিত হয়। পরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, পেঁয়াজ বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়।
এছাড়া দুপুরে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বজ্রপাতে নিহত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ইউএনও মো. আজাহার আলী অগ্নিকাণ্ড ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন।
প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলামসহ অন্যরা।







