1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র সাইবার পেট্রোলিং - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র সাইবার পেট্রোলিং

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। চলমান উৎসবকে নিরাপত্তা দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীকে সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। মেট্রোপলিটন এলাকার সব পুজামন্ডপ-সহ গুরুত্বপূর্ণ এলাকায় ৫০০-এর অধিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট থেকে সার্বক্ষণিক সোসাল মিডিয়া মনিটরিং ও সাইবার পেট্রোলিং-এর কার্যক্রম চলমান রয়েছে।

√ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুজামন্ডপ সমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

√ সমগ্র রাজশাহী মেট্রোপলিটন এলাকা সেন্ট্রাল সিসি ক্যামেরা ইউনিট থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ City Surveillance এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকার সকল সন্ধিগ্ধ ও উগ্রপন্থিদের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ রাজশাহী মেট্রোপলিটন এলাকার সকল কিশোর গ্যাংদের নিয়ে বহুল তথ্য সম্বলিত “কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজে” এ সংরক্ষিত সকল কিশোর গ্যাংদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ বহুল তথ্য সম্বলিত “হ্যালো আরএমপি এ্যাপ” এর মাধ্যমে খুব সহজে যে কোন তথ্য ও অভিযোগ দেয়া যাবে এবং অতি দ্রুত সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

√ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ অন-লাইন প্লাটফর্মে যে কোন অপ্রীতিকর ঘটনা বা অপ-প্রচার প্রতিরোধে সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে।

√ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ ও আরএমপি’র কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।

যোগাযোগঃ
আরএমপি কন্ট্রোল রুম হট লাইন- 01320063998
সাইবার ক্রাইম ও সিসি ক্যামেরা ইউনিট-01320061983
জাতীয় জরুরি সেবা- 999

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST