1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে: বিভাগীয় কমিশনার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে: বিভাগীয় কমিশনার

  • আপডেট করা হয়েছে শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শহিদ পরিবার ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, “জুলাই সনদের কাজ প্রায় শেষ। আগামী ৫ আগস্ট এটি ঘোষণা হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তারা একটি ঐক্যমতে পৌঁছেছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।”

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, “গত বছরের জুলাইয়ে কী ঘটেছিল তা আমাদের স্মৃতিতে অমলিন। আজকের এই আয়োজনে সেই স্মৃতিগুলো আবার জাগ্রত হলো। এখন আমাদের দায়িত্ব দেশকে পুনর্গঠন করে সামনের দিকে এগিয়ে নেওয়া।”
তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের একটি পরিচয় থাকা দরকার। যদি তাদের ‘জুলাইযোদ্ধা’ বলা হয়, তাহলে সবাই একটি প্ল্যাটফর্মে আসবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি অভিন্ন পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে জুলাই আন্দোলন নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে অনেক স্বজন কান্নায় ভেঙে পড়েন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST