1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমুল্য কমানো সম্ভব নয়- পরিকল্পনা মন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমুল্য কমানো সম্ভব নয়- পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

লাঠি নিয়ে বিএনপির আন্দোলনে দুঃখ ও লজ্জায় ব্যাথিত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমুল্য কমানো সম্ভব নয়। লাঠি নিয়ে রাস্তায় নামা, ভালো কোন উদাহরণ নয়ও।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে এক গ্রাম আরেক গ্রামের লোককে লাঠি দিয়ে মারতো। সেটাকে ডাকের মাইর বলা হতো। সেসব অতীত। অথচ রাজনৈতিক স্বার্থে আমরা এখন সেগুলো করছি। এতে আমি ব্যথিত হই, দু:খিত হয়, লজ্জা পাই।

এম এ মান্নান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সঠিক অবস্থানে রয়েছে দেশ ।গত ১৫ বছর স্থিতিশীলতার কারণে দেশের মানুষ যে উপকার পেয়েছে তা এগিয়ে নেয়া সম্ভব হবে, যদি আমরা শৃঙ্খলা প্রদর্শন করি।

পরে মন্ত্রী ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রু্জ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল- ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব:) অবায়দুর রহমান প্রামানিক।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST