1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাসিকের নব-নির্বাচিত মেয়র লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন ডা. মনসুর এমপি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রাসিকের নব-নির্বাচিত মেয়র লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন ডা. মনসুর এমপি

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খাইরুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।

বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর রানীবাজারস্থ মেয়র লিটনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা অফিসে উপস্থিত হয়ে রাসিকের নব-নির্বাচিত মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান।

এ সময় সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানের সাথে তাঁর সংসদীয় এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল সংখ্যক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) সাইফুল ইসলাম স্বপন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST