1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাসিকের নবাগত প্রশাসক সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাসিকের নবাগত প্রশাসক সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রশাসক মহোদয়কে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনে সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ ১৮ নভেম্বর ২০২৫ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। আপনাদের সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজকে যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে। আগামীর ভালোর জন্যই তো আমরা কাজ করছি।

সভায় তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

সভায় রাসিক প্রশাসক রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক- নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের শাখা প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST