1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাবির বঙ্গবন্ধু-বঙ্গমাতা হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

রাবির বঙ্গবন্ধু-বঙ্গমাতা হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলসহ ১২টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ ও জুলাই-৩৬ নামকরণ করা হয়েছে।

এছাড়াও সৈয়দ নজরুল প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবনকে প্রশাসন ভবন-২, তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনকে সিনেট ভবন, শেখ কামাল স্টেডিয়ামকে রাবি স্টেডিয়াম, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনকে জাবির ইবনে হাইয়ান ভবন, ড.ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনকে জামাল নজরুল ভবন, কৃষি অনুষদ ভবনকে কৃষি ভবন, শেখ রাসেল মডেল স্কুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল, কাজলা গেইটকে শহীদ সাকিব আঞ্জুম গেইট ও বিনোদপুর গেইটকে শহীদ আলী রায়হান গেইট নামকরণ করা হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল মডেল স্কুল, শেখ কামাল স্টেডিয়াম, নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান ও শেখ হাসিনা হলেরও নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিনই তারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।

ফেসবুকে শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রকাশ পাওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, এসব নামকরণে ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়ের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে শিক্ষার্থী সাফায়েত মোস্তাকিম অনিক লিখেন, “ড. কুদরত-ই-খুদা এই দেশের একজন পথিকৃৎ বিজ্ঞানী ছিলেন। ইবনে হাইয়ান একটি ঐতিহাসিক নাম, কিন্তু এই ক্ষেত্রে নাম পরিবর্তনটা একদমই বেখাপ্পা লাগছে। ড. ওয়াজেদও সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। আর বাস্তবে মানুষ গেটগুলো বিনোদপুর, কাজলা গেট বলেই চিনবে- এভাবে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।”

আরেক শিক্ষার্থী ইয়াকুব সরকার বলেন, “সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ড. এম মনসুর আলী -এই নামগুলো কাগজে-কলমে মুছতে পারবেন, ইতিহাসের পাতা থেকে নয়।”

নাজমুল হোসাইন নামের একজন শিক্ষার্থী মন্তব্য করেন, “কয়েকটা নামের পরিবর্তন ছাড়া বাকিগুলো স্পষ্টত মুক্তিযুদ্ধ বিদ্বেষী চিন্তার বহিঃপ্রকাশ। বোঝা যাচ্ছে, কারা এই নামগুলো প্রস্তাব করেছেন।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী তাঁর ফেসবুক টাইমলাইনে লিখেছেন, “আইন লঙ্ঘন করে সিনেটকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সিন্ডিকেট সদস্যদের অপসারণের দাবিতে কোনো ফল আসেনি। এখন ছাত্রদের মতামত না নিয়ে একতরফাভাবে নাম পরিবর্তন করা হচ্ছে। ভিসি সালেহ্ হাসান নকীব স্যার চালাক ছাগলের পিঠে চড়ছেন।”

শিক্ষার্থীরা বলছেন, পুনর্নামকরণের সিদ্ধান্ত গ্রহণে অংশীজনদের মতামত উপেক্ষিত হয়েছে, যা প্রশাসনের একপাক্ষিকতার বহিঃপ্রকাশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST