1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবিতে ভর্তি যুদ্ধে অংশ নিয়ে হেরে গেলেই সেই বেলায়েত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবিতে ভর্তি যুদ্ধে অংশ নিয়ে হেরে গেলেই সেই বেলায়েত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৯৮ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধেও হেরে গেলেন বেলায়েত। এর আগে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও পাশ করতে পারেননি তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফলাফলে দেখা গেছে, তিনি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ১৭.৮৫ পেয়ে ফেল করেছেন।
পঞ্চান্ন বছর বয়সী বেলায়েত শেখ ২৬ জুলাই এ ইউনিটের সমন্বিত বিষয়ের পরীক্ষায় অংশ নেন। সেসময় তিনি জানিয়েছিলেন, ১৭ দিন ধরে অসুস্থ্ ছিলেন। সেকারণে পুরোপুরি প্রস্তুতি নিতে পারেননি।
তবে পরীক্ষার বহুনির্বাচনী অংশের অর্ধেকের বেশি জেনে উত্তর দিয়েছেন। বাকিগুলো করেছেন অনুমান নির্ভর।
এর আগে বেলায়েত বেশী বয়সে ঢাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেন। ঢাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি গাজীপুরের মাওনার বাসিন্দা বেলায়েত শেখ। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরেন। তার সন্তানরাও উচ্চ শিক্ষিত হতে পারেনি। তাই ৫০ বছরে এসে বেলায়েত নিজেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছরে চেষ্টা করছেন উচ্চ শিক্ষা গ্রহণের।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST