1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবিতে বান্ধবীকে হলে রেখে রাত্রিযাপন, বহিষ্কার শিক্ষার্থী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবিতে বান্ধবীকে হলে রেখে রাত্রিযাপন, বহিষ্কার শিক্ষার্থী

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে বান্ধবীকে শার্ট ও ক্যাপ পরিয়ে এনে রাত্রিযাপন করেছেন এক আবাসিক ছাত্র। ঘটনাটি ঘটেছে গত ৪ জুন রাতে, হলের ১৫৩ নম্বর কক্ষে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ওই ছাত্রের নাম মো. নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মাদারীপুর জেলার বাসিন্দা। তার সঙ্গে থাকা ছাত্রীটিও একই বিভাগের এবং একই বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী দুই ছাত্র বলেন, ‘আমরা ভোরে বাড়ি ফেরার জন্য হল গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি, একটি ছেলে সাইকেল চালিয়ে বের হচ্ছে, পেছনে একটি মেয়ে বসা। মেয়েটির পরনে স্কুলশার্ট ও মাথায় ক্যাপ ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা পিছু নিই, কিন্তু ধরতে পারিনি। দারোয়ানও থামাতে পারেননি।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্র নাজমুল ইসলাম বলেন, ‘৩ জুন আমার জন্মদিন ছিল, রাত হয়ে যায় কেক কাটতে কাটতে। মেয়েটি তখন বলে, ওর মেস থেকে সেদিনই চলে যেতে বলা হয়েছে। তখন সে অনুরোধ করলে আমি মানবিক কারণে ওকে হলে নিয়ে আসি। পরদিন সকালে চলে যায়। বিষয়টি আমি প্রভোস্ট স্যারকে খুলে বলেছি, তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বলেন বিষয়টি বাইরে জানাজানি হবে না।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা বলেন, ‘এ ধরনের ঘটনা হলে চলতে পারে না। এটি শুধু নিয়ম ভঙ্গ নয়, ভয়াবহ অনৈতিক কাজ। আমরা ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে দায়িত্বে থাকা হল প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

হলের প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, ‘ঘটনাটি সত্য এবং আমরা এরইমধ্যে ব্যবস্থা নিয়েছি। অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘এটা অত্যন্ত গুরুতর ও সাংঘাতিক ঘটনা। সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST