1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি নজরুল মন্ডলসহ বিএনপির তিন নেতাকে শোকজ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি নজরুল মন্ডলসহ বিএনপির তিন নেতাকে শোকজ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি।

গত ১৩ জুন এই শোকজ নোটিশ ইস্যু করা হলেও বিষয়টি জানাজানি হয় রোববার (১৫ জুন)।

বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডলসহ শোকজ পাওয়া অপর দুই নেতা হলেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর ইসলাম মন্ডল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমার সঙ্গে দলীয় ফরম বিতরণ ও সভা করেছেন শোকজ পাওয়া এই তিন নেতা। এভাবে একজন বহিষ্কৃত নেতার সাথে সভা করে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।

এই ঘটনায় এই তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। শোকজপত্র ইস্যুর সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন নেতাকে।

নজরুল ইসলাম মন্ডল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে দু’বারই পরাজিত হোন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলতে নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে কল করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

আরএ..

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST