1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইম মোস্তফা (বিস্ময়) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু।

এ সময় তার সঙ্গে ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন শেখ , সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, সাবেক সহ-সভাপতি ইন্জিনিয়ার কাউছার আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোদা বাবু, বিএনপি নেতা পলান সরদার, প্রমুখ।

জুলফার নাইম মোস্তফা (বিস্ময়) প্রয়াত সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফার ছেলে।

রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন আটজন নেতা। তাদের মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তিনি ২০০৮ ও ২০১৮ সালে দলের দুর্দিনে মনোনয়ন পেয়েছিলো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST