1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবি স্বতন্ত্র প্রার্থীর - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবি স্বতন্ত্র প্রার্থীর

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগ নেতা ওবাইদুর রহমান। নানা অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানান। এসময় তিনি ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে করে এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান বলেন, ৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়যুক্ত হয়েছি আর দ্বারা ভাই (নৌকার প্রার্থী) ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়।
এসময় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ওবাইদুর বলেন, প্রিজাইডিং অফিসাররা পক্ষপাতিত্ব মূলক আচরণ করেছেন। তারা রুমের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে দিয়ে নিজেরা ভোট দিয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। নৌকার সমর্থকরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করে নিয়ে যাচ্ছে, প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে প্রতিদ্বন্ধীতা ও উৎসব মূখর করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করি সেটা যদি আমার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে সাজা দিন দয়াকরে আমার উপর আস্থাশীল জনগণকে রক্ষা করুন।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব, পুঠিয়া উপজেলা যুবলীগের সদস্য শাহাবুদ্দিন, জেলা যুবলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সেলিম শেখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST