1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেফতার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহীর বাগমারাতে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান তাকে গ্রেপ্তার করেছে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি জানান, গত ০৪ আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণ চালায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও তার সহযোগীরা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে সে পলাতক থেকে জীবন-যাপন করছিলো।

পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

উল্লেখ্য, এনামুল হক ২০০৮,২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে সাঁকয়া গ্রামে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST