1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী ২ আসনে কাঁচি মার্কায় ভোট চেয়ে নগর আ. লীগ সভাপতির গণসংযোগ   - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী ২ আসনে কাঁচি মার্কায় ভোট চেয়ে নগর আ. লীগ সভাপতির গণসংযোগ  

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে সোমবার বেলা ৩ টার দিকে রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডের জিন্নানগর, মথুরডাঙ্গা, মালদাহ কলোনী, বউ বাজার ও খ্রিস্টান পাড়া এলাকায় গণসংযোগ করেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় ভোটার নারী ও পুরুষ দের কাছে কাঁচি মার্কায় ভোট প্রার্থনা করেন শফিকুর রহমান বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামণ্ডলীর সদস্য রইস উদ্দিন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম রহমান নিবিড়, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইশফাক ইয়াশসির ইপু, সাধারণ সম্পাদক সৌমিক সাহা, শাহ্ মখদুম থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহান প্রমুখ।

অপরদিকে, সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর মালদা কলোনী ও বউ বাজার এলাকায় রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST