1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে মৃত সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে মৃত সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির মৃত সদস্যগণের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের অর্থ মৃত সদস্যগণের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা রেজিস্টার মতিউর রহমান, সদর সাব রেজিস্টার নাজির আহমেদ (রিপন), পবা সাব-রেজিস্টার রওশন আরা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ জাকাতুল্লাহ। অনুষ্ঠানে সমিতির দুইজন মৃত সদস্যের পরিবারকে প্রত্যেককে নগদ ৪ লাখ টাকা এবং সমিতির কন্যা বিবাহ অনুদান দুইজন প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৯ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী সদর দলিল লেখক সমিতি সদস্যরা তাদের পুরনো টিনশেড অবকাঠামোর স্থানে শহীদ এএইচএম কামারুজ্জামান কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক মেয়র মহোদয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST