1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিঠা উৎসব - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিঠা উৎসব

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ১৪২৯।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে স্টলের অঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনীর, পরিচালক ( অ.হি.) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ও উপাচার্য
মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেনসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন বলেন রামেবি’তে প্রথমবাবরে মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুক রাখতে এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে। এরপর তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পিঠা খেয়ে দেখেন।

উৎসবে বিভিন্ন রকম পিঠার সমাহার নিয়ে বসেছে ৮টি স্টল। উৎসবে কর্মকর্তা-কর্মচারীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো মধুরাস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রি-বেণী, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝাল বড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধ-চিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, পাকোয়ান পিঠা, শামুক পিঠা, লবঙ্গ লতিকা, রসে ভরা সবজি পিঠা ইত্যাদি। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পিঠা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST