1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

রামেক প্রতিনিধি 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষকের সাথে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন আজ মধ্যরাত পর্যন্ত ধর্মঘট চলবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেবেন তারা। তবে আগের মতই চালু থাকবে ইমার্জেন্সি চিকিৎসা। শনিবারের মধ্যে হাসপাতালে হামলায় গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি৷
এছাড়া হাসপাতালে হামলা, ভাংচুর ও সরকারী কাজে বাঁধা দেয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় এজাহার জমা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এজাহারে বাদী হয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।
গতকাল বুধবার রাতে আবাসিক হলের ছাদ থেকে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রাবি শিক্ষার্থী শাহরিয়ার। চিকিৎসা দিতে বিলম্ব করার অযুহাতে হাসপাতালে হামলা চালায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকে ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে ভোগান্তির শিকার হয় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST