1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আগামী ১০ আগস্ট, পরদিন ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সভায় ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, ‘আমি গতকাল সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি শুনেছি। বিএনপি একটা গণতান্ত্রিক দল। আমরা ইতিমধ্যে রাজশাহী মহানগরে বিএনপির মহল্লা, ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে করেছি। মহানগরের সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয়, আমরা সেটাই চাই। যারা কর্মীবান্ধব ও জনপ্রিয়, তারাই যেন নেতৃত্বে আসে।’

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়।

তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছে। এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে কিছু দিন ধরে নানা কর্মসূচি পালন করেন দলের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST