1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডাকা কর্মবিরতি টানা পঞ্চম দিনের মতো চলছে। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছেন তারা। এতে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপ-উপাচার্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি এবং পোষ্যকোটা পুনর্বহালের আদেশ স্থগিতের প্রতিবাদে তাদের কর্মসূচি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দেন।

অন্যদিকে, কর্মকর্তা-কর্মচারীরা গতকাল দুপুরে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করে কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পুনরায় আন্দোলনে নামবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারী শিক্ষকদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আন্দোলনের কারণে রাকসু নির্বাচনও স্থগিত হয়েছে। ফলে প্রার্থীদের প্রচারণা কার্যত বন্ধ রয়েছে। প্রার্থীরা জানান, পূজার ছুটি ও আন্দোলন শেষে পুনরায় প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পিছিয়ে যাওয়া নির্বাচনের নতুন আচরণবিধি কার্যকর হবে এবং আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST