1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে বিএনপি নেতার দখলে থাকা সেই কক্ষ সিলগালা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে বিএনপি নেতার দখলে থাকা সেই কক্ষ সিলগালা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে স্থানীয় এক বিএনপি নেতার দখল করা কক্ষটি সিলগালা করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি দল এসে কক্ষটি সিলগালা করে দেয়।

অভিযোগ অনুযায়ী, কক্ষটি দখল করেছিলেন রাজশাহী মহানগর বিএনপির মতিহার থানার সভাপতি একরাম আলী। তিনি গত প্রায় এক মাস ধরে সন্ধ্যা বা রাতে অনুসারীদের নিয়ে সেখানে নিয়মিত বসতেন এবং এটিকে কার্যত একটি ‘পার্টি অফিসে’ পরিণত করেছিলেন। দিনের বেলায় কক্ষটি তালাবদ্ধ থাকলেও রাতে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চলত বলে স্থানীয়রা জানান।
এই বিষয়টি নিয়ে গত ৮ জুলাই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর জের ধরেই রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রেলওয়ের কর্মকর্তারা এসে কক্ষটির দুটি দরজায় তালা লাগিয়ে সিলগালা করে দেন। সংবাদ প্রকাশের পর থেকে দখলকারীরা আর ওই কক্ষে নিয়মিত বসছিলেন না বলে স্থানীয় দোকানিরা জানিয়েছেন।

এ বিষয়ে আজ বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, ‘সংবাদ প্রকাশের পর আমরা সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এরপর আমরা স্টাফ পাঠিয়ে কক্ষটি সিলগালা করে আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কারা এটি দখল করেছিল, সে বিষয়টি এখনও তদন্তাধীন। বিস্তারিত তথ্য পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের উত্তর পাশে অবস্থিত এই স্টেশনটি মূলত শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হলেও দীর্ঘদিন ধরে এটি প্রায় অব্যবহৃত অবস্থায় রয়েছে। বর্তমানে শুধু কিছু লোকাল ট্রেন এখানে থামে এবং স্টেশনটি ভাসমান মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST