1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ বছর এ-বি-সি তিনটি ইউনিটের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৪৬৭টি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার জানান, প্রতি আসনের বিপরীতে এবার ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের তৎপরতা বন্ধে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ভর্তিচ্ছুরা।

এদিকে মুঠোফোনসহ যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। আর যে কোনো ধরনের জালিয়াতি রোধে তৎপর থাকার কথা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

প্রতিদিন চারটি শিফটে এক ঘণ্টার ১০০ নাম্বারের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST