1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১১ টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগ শিক্ষার্থী জীহাদ, সিভিল টেকনোলজি বিভাগের জাকির, সিভিল বিভাগ নীড়, মেকানিক্যাল বিভাগের রাহিদ হোসেন।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (DMTCL) বিএসসি ইঞ্জিনিয়ারদের করা অযৌক্তিক রিট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এসময় বক্তারা দাবি করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিত না করা হলে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হবেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, “রিট প্রত্যাহার না হলে আমরা রাস্তায় নেমে ব্লক, বিক্ষোভসহ কঠোর আন্দোলন করব।”

তাদের তিন দফা দাবির মধ্যে অন্যতম হলো-১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগে বাধা দূর করা।২. চাকরিক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতি বাতিল করা।৩. শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST