1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী নগর এনসিপির নতুন কমিটি ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী নগর এনসিপির নতুন কমিটি ঘোষণা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্যসচিব করে ৬৪ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটি ঘোষণার বিষয়টি দলটির ফেসবুক পেজে জানানো হয়েছে। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ১৭টি বিভিন্ন পদ ও সদস্য পদে রাখা হয়েছে ৪৭ জনকে।

কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন। যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্যসচিবেরা হলেন, মাহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসসিরুল ইসলাম ও উরসী মাহফিলা ফাতেহা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সাফওয়ান ও আতিকুর রহমান। এবং মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানবিষয়ক সম্পাদক হয়েছেন আবির হাসনাত।

এর আগে গত ১৮ জুন রাজশাহী মহানগরে এনসিপির ১৮ সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, যা ছিল তিন মাসের জন্য।

মোবাশ্বের আলী বলেন, গত মঙ্গলবার এনসিপির আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে এসেছিলেন। তাঁরা মহানগর কমিটির জন্যও সেদিন সাক্ষাৎকার নিয়েছিলেন। এর ভিত্তিতেই এই কমিটি দেওয়া হয়েছে। ছয় মাস পর কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। রাজশাহীতে এনসিপি সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। সামনে মহানগরের ছয় থানা কমিটি ও ওয়ার্ড কমিটিও দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST