1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী নগরীতে বিভিন্ন সড়ক কার্পেটিং কাজ পরিদর্শনে মাননীয় রাসিক মেয়র - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী নগরীতে বিভিন্ন সড়ক কার্পেটিং কাজ পরিদর্শনে মাননীয় রাসিক মেয়র

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৩ রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর কোর্ট চত্বর হতে ডিসি অফিস হয়ে জেলা পরিষদ ভবন এবং সিএন্ডবি মোড় হতে সার্কিট হাউস হয়ে শিশু একাডেমী পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র মহোদয়।

উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজে নগরীর কোট চত্বর হতে ডিসি অফিস হয়ে জেলা পরিষদ ভবন পর্যন্ত সড়কটির কার্পেটিং কাজ করা হচেছ। রাস্তাটি ১৫০মিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রশস্ত কাজ করা হচ্ছে। এ প্যাকেজের আওতায় উভয়পাশে ৭মিটার করে রাস্তা, রাস্তার উভয় পাশের্^ ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন, ফুটপাত ও ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। এছাড়াও জজকোর্ট বিল্ডিং এর বাউন্ডারী ওয়াল, গাছের গোড়া বাধানোসহ বসার বেঞ্চ নির্মাণ কাজ করা হচ্ছে। এদিকে দুপুরে নগরীর সিএন্ডবি মোড় হতে সার্কিট হাউস হয়ে শিশু একাডেমী পর্যন্ত ৪শ ৭৭ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৮ মিটার প্রশস্ত সড়কটির কার্পেটিং কাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম হিমেল, উপ-সহকারী প্রকৌশলী নুরে নাসরিন ছবি, কার্যসহকারী আকরাম হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST