1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর দুপুর সারে ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সভার সভাপতি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান ।

সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিতকরণের নির্দেশ এ সভায় দেওয়া হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়।

এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায়, সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারকরণের জন্য নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST