1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী জেলা পরিষদের সিইও ফেনসিডিলসহ আটকের ঘটনায় মামলা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী জেলা পরিষদের সিইও ফেনসিডিলসহ আটকের ঘটনায় মামলা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় ডিএনসির অভিযানে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুঠিয়া জেলার সাবেক ইউএনও মো. নুরুজ্জামানকে ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। নুরুজ্জামানের বাড়ি নাটোর।

শনিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সরকারি গাড়ি, ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ফেনসিডিল গুলো বোতল থেকে বের করে কোল্ড ড্রিঙ্কসের ৫টি বোতলে ভরে নিয়ে যাচ্ছিলেন নুরুজ্জামান। এ সময় কানসাটের ওয়াহিদুজ্জামান নামে আরেক জনকেও আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে চাঁপাইনআাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল প্লাজা থেকে সরকারি গাড়িসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি গাড়িতে মাদক পাচার করে আসছিলো এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার গাড়ি থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার সরকারি গাড়িটিও জব্দ করা হয়েছে। নং-রাজ মেট্রো- ঘ-১১০০৭১।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST