1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তির চেক বিতরণ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিন ব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের অনুকূলে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST