1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে চালু হলো সিটি বাস সার্ভিস  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রাজশাহীতে চালু হলো সিটি বাস সার্ভিস 

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

অটোরিকশার ধর্মঘটের হাত থেকে সাধারণ জনগনকে জিম্মিদশা থেকে উদ্ধার করতে রাজশাহী নগরীতে চালু হয়েছে সিটি বাস সার্ভিস। সোমবার দুপুর থেকে নগরীর রেলগেট থেকে কোর্ট, কোট থেকে সাহেব বাজার, নওহাটা থেকে সাহেব বাজার, কাটাখালি থেকে কোর্ট রুটে ৩০টি বাস নামানো হয়েছে। রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জর ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুপুর থেকে নগরীতে সিটি সার্ভিস বাস চলাচল করতে দেখা যায়। এতে করে অটোরিকশা বন্ধ হওয়ার পরে নগরীতে সাধারণ যাত্রীদের চলাচলে যে দুর্ভোগ তৈরী হয়, সেটি অনেকটায় নিরসন হয়।

অটোরিকশা চালকদের ধর্মঘট শুরু হয় রবিবার সকাল থেকে এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নগরীতে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।

অন্যদিকে ছোট অটোরিকশাগুলো এই সুযোগে ভাড়া বাড়িয়ে দেয়। যেখানে ২০ টাকার ভাড়া ছিল সেখানে আদায় করতে থাকে ৩০-৪০ টাকা। তার পরেও সময়মতো অটোরিকশা পাচ্ছেন না যাত্রীরা। বিশেষ করে সকালে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST