1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী ও রংপুরে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী ও রংপুরে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও রংপুর রেঞ্জের সব জেলার থানায় এবং মেট্রোপলিটন পুলিশের সকল থানায় আজ থেকে সকল ধরনের অনলাইন জিডি সেবা চালু হয়েছে।
বাংলাদেশ পুলিশের প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই অনলাইনে যেকোনো ধরনের জিডি করার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত।

এখন থেকে রাজশাহী ও রংপুর রেঞ্জের মোট ১৫১টি থানা থেকে অনলাইনে জিডি করার সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন থানা গুলোতেও এই সেবা চালু করা হবে।
অনলাইন জিডি সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা চালু হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের কাছে দ্রুত ও সহজ পুলিশের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর, পিপিএম-সেবা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST