1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর দুটি জলাভূমিকে ‘প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রাজশাহীর দুটি জলাভূমিকে ‘প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে ৭ মে (বুধবার) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত অভয়ারণ্য দুটি হলো—তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর এবং গোদাগাড়ি উপজেলার বিলভালা মৌজার ১৫.০৮ একর জলাভূমি।

প্রজ্ঞাপনে জানানো হয়, এই দুটি বিল শীতকালে দেশি ও পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি ও জলময়ূরের মতো দেশি পাখির পাশাপাশি বালি হাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস ও ভূতি হাঁসসহ নানা প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়। প্রায় শতাধিক প্রজাতির পাখির পাশাপাশি এ এলাকায় উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীরও বসবাস রয়েছে।

তবে জনসংখ্যা বৃদ্ধি এবং মানবসৃষ্ট বিভিন্ন চাপে এই জলাভূমিগুলোর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই অঞ্চলগুলোতে পাখি ও বন্যপ্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত হবে। একই সঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাকেন্দ্রে রূপ নেবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ঘোষণা কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST