1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

রাজশাহীর দুই পৌরসভায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে কাটাখালী ও পুঠিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেয়া হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। চারটা বাজার পরেও অনেক কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ সারি ছিলো। অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

অনেক জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা। আগে থেকে অভিজ্ঞতা না থাকায় বিষয়টি বুঝে উঠতে না পেরে অনেকেই ভোট দিতে অধিক সময় নিয়েছেন। এতে বাইরে লাইনে অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে বাকি ভোটারদের। আবার অনেক কেন্দ্রে আঙুলের ছাপ না মেলাতেও বিপাকে পড়েন ভোটাররা।

নির্বাচন কমিশন জানায়, কাটাখালী পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া পুঠিয়া পৌরসভায় মেয়র পদে তিনজন, নারী কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন কমিশনের ধারণা ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে।

দুপুরে জেলা প্রশাসক আব্দুল জলিল কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট গ্রহণের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST