
রাজশাহী প্রতিনিধি
শুক্রবার নগরীর উপশহরের বিন্দু ত্রিজি পার্টি সেন্টারে জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর এর আয়োজনে ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির আহবানে দশম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জুয়েল বলেন,,আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয় পার্টির পতাকা তলে এসেছিলাম কিন্তু এরশাদ স্যার মারার যাওয়ার পর দলের দায়িত্বশীল নেতৃত্ব সংকট এর জন্য অভিমানে নিজেদের গুটিয়ে রাখলেও এখন সময় এসেছে এরশাদ পরিবারের পাশে দাঁড়ানোর, উনার স্ত্রী সন্তানকে নিয়ে চক্রান্ত শুরু হয়েছে তা প্রতিহত করার জন্য আমরা রাজশাহীতে রওশন এরশাদের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছি। তারই ধারাবাহিকতায় আগামী দশম জাতীয় সম্মেলন সফল করতে ইতিমধ্যে রাজশাহীতে রওশন এরশাদের পক্ষে মাঠ গুছিয়ে নিয়েছি,,ইনশাআল্লাহ আগামী সম্মেলনে গনজোয়ার সৃষ্টি হবে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুহাম্মাদ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য রাজশাহী থেকে যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে নেতাকর্মীরা তাতে স্পষ্ট প্রমান করে রাজশাহী জাতীয় পার্টি রওশন এরশাদের ঘাটি।
তিনি বলেন,প্রতিটি উপজেলায় সংগঠনকে আরো প্রসারিত করার জন্য আপনারা কাজ করে যান বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আজমল হোসেন জিতু, রাজশাহী জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা আসাদুজ্জামান নূর আসাদ,মেহেদী হাসান নয়ন, সোহাগ খান, সোহেল ইসলাম, মোঃ শাওন।
সভা পরিচালনা করেন জনাবুর রহমান বিপুল।
সভায় বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।