1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর জনসভা সফল করতে বাঘায় মহিলা আ’লীগের সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীর জনসভা সফল করতে বাঘায় মহিলা আ’লীগের সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে বর্ধিত সভা করেছে বাঘা উপজেলা মহিলা আ’লীগ। শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এ্যাডঃ নাসরিন আখতার মিতা ।
সভায় এ্যাডঃ নাসরিন আখতার মিতা বলেন, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের পাশা-পাশি সহযোগী সংগঠন হিসাবে মহিলা আ’লীগের সকল কর্মী ও সকল নারী নেত্রীদের উপস্থিত হতে হবে। বাঘার সাহসী নারী নেত্রীরা প্রধান মন্ত্রীকে তাঁদের উপজেলার পক্ষ থেকে হাত তুলে শুভেচ্ছা জানাবেন।
বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে আয়োজিত এ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী প্রভাষক রোকখসানা মেহবুব পিলা, নুরুজাহান সরকার, নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদিকা জয়জন্তী মালতি ও বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী নীলা জামান। এ ছাড়াও বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির। উপস্থিত ছিলেন উপজেলার ২ টি পৌরসভা এবং ৭ টি ইউনিয়ন মহিলা আ’লীগের সকল নারী নেত্রী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST